ভিয়েনা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে অন্তত ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বন্দর দিয়ে প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। প্রতি ট্রাকে ৯ থেকে ১০ মেট্রিক টন পর্যন্ত কাঁচা মরিচ ছিল। আমদানি এভাবে অব্যাহত থাকলে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির বিষয়টি বাসস’কে নিশ্চিত করে ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সোমবার ভোমরা স্থলবন্দর দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে আমদানিকারকরা এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করেছেন।

ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গত ২ আগস্ট ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে ব্যবসায়ীদের এমন তথ্য জানানো হয়।

শহরের কাঁচামালের খুচরা ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মাত্র ১৫ দিন আগে জেলা শহরের বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু কয়েক দফায় দাম বেড়ে প্রতি কেজি ২৫০ থেকে ৩শ’ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েন সাধারণ ক্রেতারা।

সাতক্ষীরা শহরের কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী জানান, টানা বৃষ্টিতে জেলা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচা মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমে গেছে। ৫০ টাকার কাঁচা মরিচ ২৫০ থেকে ৩শ’ টাকারও বেশি দামে বিক্রি হয়েছে। তবে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় আজ থেকে দাম কমতে শুরু করবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বাসস’কে জানান, সোমবার প্রথম চালানের ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে এসেছে। আজ মঙ্গলবারও অধিক পরিমাণ কাঁচা মরিচ আমদানির অপেক্ষায় রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি চললে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশা করছি।
ঢাকা/এসএস

Tag :

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি

আপডেটের সময় ০২:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬