ভিয়েনা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ হাচনাঈন মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে লালমোহন থানার এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মো. হাচনাঈন মামুনকে (৩২) ৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাচনাঈন মামুন চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজ উদ্দিন ও সমার্থ ভানু দম্পতির ছেলে।

অভিযান চলাকালে হাচনাঈন মামুনের সহযোগী মো. মিজান (২৮) পালিয়ে যায়। মিজানের বাড়ি একই ইউনিয়নের ২নং ওয়ার্ডে। সে সফি পঞ্চায়েতের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা কারবারি কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে বিভেদ-বিভাজনের চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেটের সময় ১২:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬