ভিয়েনা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনী রোগে ভুগে বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার রোগ ধরা পড়ার পর থেকে তিনি চিকিৎসাধীন থাকলেও সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সংকটাপন্ন অবস্থার খবর জানতে পেরে ছুটে যান লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

শনিবার দুপুরে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা চরভূতা ইউনিয়নের সিদ্দিক মিয়ার পুল এলাকায় নাসির উদ্দিনের বাসায় গিয়ে তার খোঁজ-খবর নেন। নেতৃবৃন্দ অসুস্থ নাসির এর পরিবারকে সান্ত্বনা দেন এবং চিকিৎসার খরচের জন্য সমিতির পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা তার হাতে তুলে দেন।

মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আমরা আমাদের অসুস্থ সহকর্মী সহকারী শিক্ষক নাসির উদ্দিন স্যারের পাশে দাঁড়াতে এসেছি। শিক্ষক কর্মচারীদের দুর্দিনে তাদের পাশে থাকায় আমাদের সমিতির মূল লক্ষ্য। অতীতেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছি এবং ভবিষ্যতেও শিক্ষকদের বিভিন্ন সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের সংগঠন। তিনি নাসির স্যারের বাসায় যাওয়া উপস্থিত সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. মোসলে উদ্দিন মিলন, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন মনু, মো. শাহাজাহান, মো. মেজবাহ উদ্দিন, আব্দুল হাই, মো. ইয়াছিন, মো. হেলাল উদ্দিন, মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, সরোজ চন্দ্র দাস, মো. আব্দুর রহিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সমিতির নেতৃবৃন্দ।

মাধ্যমিক শিক্ষক সমতিরি এমন সহমর্মী উপস্থিতিতে নাসির উদ্দিনের পরিবার সকরেল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, তাদের এই দুঃসময়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকদের পাশে পাওয়া ও সহযোগিতা তাদের মানসিকভাবে অনেক শক্তি জুগিয়েছে। তারা সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

আপডেটের সময় ০৩:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬