ভিয়েনা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ মরলে নেই কবর দেওয়ার জায়গা : সুগন্ধার ভাঙনে হারিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি বক্তব্য, যুদ্ধ বন্ধ নিয়ে বাড়ছে শঙ্কা যুক্তরাজ্যের (ইউকে) প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বকাপ ফুটবলের শিরোপা লাভ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ আবার গ্রেফতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব “সেহলী পারভীন” -মাননীয় সুপ্রিম কোর্ট জয় নাকি পরাজয়ে থামবে মেসির দৌড়!

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৭২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে স্ত্রীর সঙ্গে অভিমান ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে আকবর (৩৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার হানিফ মিয়ার ছেলে।

রোববার ( ১৯ জুলাই ) বিকেলে নিজ বাড়ির ঘরের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

নিহতের বড় ভাই মাহবুব জানান, আকবর দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও তেমন কোনো উপকার পাচ্ছিলেন না। ঘটনার দিনও তিনি ব্যথার কথা বলছিলেন। তার স্ত্রী কুলসুম (২৮) তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের আড়ার সাথে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও তিনি আর বেঁচে ছিলেন না।

প্রতিবেশী সুমন বলেন, আকবর কেন এমন করল, বুঝে উঠতে পারছি না। অভাব-অনটন আর অসুস্থতায় মানুষ অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে। তবে এভাবে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং এ নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান থেকেই আকবর আত্মহত্যার পথ বেছে নেন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, স্ত্রীর সাথে মলোমালিন্য হওয়ায় এবং স্ত্রীকে বাসায় এসে না পাওয়ায় অভিমানে আত্নহত্যা করে আকবর। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য ভোলায় প্রেরণ করা হবে। এ ঘটনায় থানা অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আপডেটের সময় ০৩:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬