ভিয়েনা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ মরলে নেই কবর দেওয়ার জায়গা : সুগন্ধার ভাঙনে হারিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি বক্তব্য, যুদ্ধ বন্ধ নিয়ে বাড়ছে শঙ্কা যুক্তরাজ্যের (ইউকে) প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বকাপ ফুটবলের শিরোপা লাভ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ আবার গ্রেফতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব “সেহলী পারভীন” -মাননীয় সুপ্রিম কোর্ট জয় নাকি পরাজয়ে থামবে মেসির দৌড়!

ইংল্যান্ডের কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন দেশ্যম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হতাশাজনক হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম।

বিরতির আগে দলের বাজে পারফরম্যান্সই শেষ পর্যন্ত পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বলে স্বীকার করেন তিনি, যদিও দ্বিতীয়ার্ধে তার দল অনেক ভালো খেলেছিল।

ম্যাচের একপর্যায়ে ফ্রান্স ৪-০ গোলে পিছিয়ে পড়েছিল। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা করে তারা ব্যবধান কমিযয়ে আনে এবং রোমাঞ্চকর লড়াইয়ে সমতায় ফেরারও হুমকি সৃষ্টি করে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬-৪ গোলের জয় নিশ্চিত করে তৃতীয় স্থান দখল করে।

হারের পর ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেশ্যম প্রথম ৪৫ মিনিটে দলের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেন এবং এটিকেই ম্যাচের ফল নির্ধারণে সবচেয়ে বড় কারণ বলে উল্লেখ করেন, ‘‘এটি একটি হার। আমরা ৪-০ গোলে পিছিয়ে ছিলাম। প্রথমার্ধে আমরা ভীষণ বাজে খেলেছি। তবে এরপর আমরা লড়াই করার মানসিকতা দেখিয়েছি এবং কিছু বিষয় ভালোও করেছি”।

ফরাসি কোচ স্বীকার করেন, বিরতির পর তার খেলোয়াড়রা ইতিবাচকভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

দেশ্যম বলেন, “৪-৪ সমতা ফেরানোর জন্য আমাদের দুটি সুযোগ ছিল। এরপর আমরা আরও আক্রমণাত্মক হয়ে উঠেছিলাম। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি।”

৫৭ বছর বয়সী এই কোচ ধীরগতির শুরুর দায়ও নিজের ওপর নেন। তার মতে, ম্যাচের জন্য দলকে আরও ভালোভাবে প্রস্তুত করা উচিত ছিল।

“এটা আমারই দোষ। প্রথমার্ধের জন্য দলকে যেভাবে প্রস্তুত করা দরকার ছিল, আমি তা করতে পারিনি,” স্বীকার করেন তিনি।

তবে দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা থেকে ইতিবাচক দিক খুঁজে পেলেও এই হার মেনে নেওয়া কঠিন বলেই মন্তব্য করেন দেশ্যম, “অন্তত আমরা লড়াই করে ফিরে আসার চেষ্টা করেছি, যদিও এই হার কষ্ট দিচ্ছে। অবশ্যই তৃতীয় স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারলে আরও ভালো হতো।’’
ঢাকা/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইংল্যান্ডের কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন দেশ্যম

আপডেটের সময় ১১:১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬