ভিয়েনা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অবহিতকরণ সভা যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ লালমোহনে নিজ ঘর থেকে মাহে আলমের গলিত মরদেহ উদ্ধার লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংয়ের হামলা, ভোলায় রেফার লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক, আদালতে প্রেরণ লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ ঘোষণার দাবিতে মানববন্ধন

পিরোজপুরে ২ জনের যাবজ্জীবন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার একটি হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। এ ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন ও চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার। ওই হত্যার ঘটনায় অন্য আসামী মো. ইউসুফ আকনকে আদালত খালাস প্রদান করেন ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে বিকেলে আসামী কামরুল, সোহাগ ও ইউসুফসহ আরো ২/৩ জন পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে বেতমোর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনসহ আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে ওই দিন মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশীট দিলে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কামরুল আকন ও সোহাগ হাওলাদার দোষী সাব্যস্ত হলে আদালত আজ এই রায় দেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।
ঢাকা/এসএস

জনপ্রিয়

আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ২ জনের যাবজ্জীবন

আপডেটের সময় ০৩:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬