ভিয়েনা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ঝালকাঠিতে অসহায়দের মাঝে অটোরিকশা বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঝালকাঠি জেলায় অসহায় ও কর্মসংস্থানহীন মানুষের মাঝে ৬টি ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণ করা হয়েছে।

ঝালকাঠি পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ রোববার দুপুর ১২ টায় পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এ সব অটোরিকশার চাবি তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।
প্রধান অতিথি বলেন, ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে পৌর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা এবং তাদের জন্য স্থায়ী আয়ের উৎস সৃষ্টি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) মিজান সালাহউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে অসহায়দের মাঝে অটোরিকশা বিতরণ

আপডেটের সময় ০৪:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬