ভিয়েনা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন স্থানীয় গাইডকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে বিজিবি’র বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) একটি টহল দল দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পর্যটকদের উদ্ধার করে প্রথমে নিয়াপিউ ম্রোপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। পরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি জিপে করে তাদের নিরাপদে থানচি সদরে পাঠানো হয়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চারজন পর্যটক ও একজন স্থানীয় গাইড গত ৪ জুলাই আমিয়াখুম ও বেলাখুম ভ্রমণে গিয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের থুইসা খিয়াংপাড়ায় আটকা পড়েন। ওই সময়ে গ্রামের এক বাসিন্দা মানবিক কারণে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি’র বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশনায় জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা শুক্রবার বিকেলে দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের খোঁজখবর নেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। আজ শনিবার সকালে বিজিবি সদস্যরা পর্যটকদের উদ্ধার করে প্রথমে নিয়াপিউ ম্রোপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে যান। পরে, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি জিপে করে তাদের থানচি সদরে পাঠানো হয়।

বিজিবি’র বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয়, খাদ্য ও মানবিক সহায়তা প্রদান এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

আপডেটের সময় ০৫:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬