ভিয়েনা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গল থেকে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়।পরে তারা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।

স্থানীয়রা জানান, উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গলে কান্নার শব্দ পেয়ে আশেপাশে থাকা বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে।পরে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নবজাতক শিশু উদ্ধার হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শুনতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।
স্থানীয় শারমিন বেগম বলেন, আমি প্রথমে রাস্তার পাশে জঙ্গলে কান্নার শব্দ পাই। পরে আমার ভাগ্নেকে ডাক দেয়। ভাগ্নে আসার পর জঙ্গল থেকে নবজাতক কন্যা শিশুটিকে আমি কোলে তোলে নেয়।নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ রয়েছে।এছাড়াও শিশুটির পুরো শরীরে পিঁপড়া ছিল।

রফিকুল ইসলাম বলেন, আমি বাড়িতে খেতে বসবো তখন আমার খালা ডাক দেয়।আমি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে যায়।পরে জঙ্গলের মধ্যে নবজাতক দেখতে পাই। খালা নবজাতক কন্যা শিশুটিকে কোলে তোলে নেয়। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন বলেন, বিকেলে উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গল থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়। নবজাতক কন্যা শিশুটি উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে।উদ্ধার হওয়া নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

আপডেটের সময় ০৩:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬