ভিয়েনা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে নারী হত্যার ঘটনায় হত্যাকাণ্ড আটক মোয়াজ্জিন টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

টাঙ্গাইলে নারী হত্যার ঘটনায় হত্যাকাণ্ড আটক মোয়াজ্জিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় নাজমা আলম নাজু (৫১) হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় চৌরাস্তা জামে মসজিদের মোয়াজ্জিন মোশারফ হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার টাঙ্গাইল সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে আটক মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন। তিনি নিহত নাজমা আলম নাজুর একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ সুযোগকে কাজে লাগিয়ে তিনি পরিকল্পিতভাবে নাজমা আলম নাজুর ঘরে প্রবেশ করেন।

পুলিশের ভাষ্যমতে, সোনা-গয়না লুটের উদ্দেশ্যে তিনি নাজমা আলম নাজুর ঘরে ঢুকে স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিষয়টি ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় নাজমা আলম নাজুকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তদন্তে সংগৃহীত বিভিন্ন আলামত, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোশারফ হোসেনকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় নিজ বাড়ি থেকে নাজমা আলম নাজুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে নারী হত্যার ঘটনায় হত্যাকাণ্ড আটক মোয়াজ্জিন

আপডেটের সময় ১২:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬