ভিয়েনা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৬২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেন।
ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট, পরে পরে আপিল বিভাগে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে নির্বাচন করার সুযোগ পেয়েছিলেন আসলাম চৌধুরী।
কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

আপডেটের সময় ১০:০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬