ভিয়েনা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৪৮ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের যাত্রাবাড়ী শাখার USG ও Cardiology Department-এর অ্যাসিস্ট্যান্ট সিমা বেগম পদোন্নতি পেয়ে ‘EEG Technician’ হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

গত রবিবার (২৮ জুন, ২০২৬) যাত্রাবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান বিশ্বাসের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

​এর আগে, গত ৩ জুন ২০২৬ (বুধবার) পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ধানমন্ডিস্থ প্রধান কার্যালয় থেকে দেশব্যাপী মোট ২১২ জন কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে যাত্রাবাড়ী শাখা থেকে পদোন্নতিপ্রাপ্ত ৫ জন ভাগ্যবান কর্মকর্তার মধ্যে অন্যতম হলেন সিমা বেগম।

​ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের মোঃ ছালেমের কৃতি কন্যা সিমা বেগম গত ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রাবাড়ী শাখায় USG ও Cardiology Department-এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করেছিলেন। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি এই গৌরবজনক পদোন্নতি লাভ করলেন।

​নিজের এই অর্জনে মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সিমা বেগম বলেন,”আলহামদুলিল্লাহ। পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আমি এই সম্মানজনক পদোন্নতি লাভ করেছি। সমস্ত প্রশংসা মহান আল্লাহর।”

​তিনি আরও বলেন, “এই পদোন্নতির জন্য আমি আমাদের শ্রদ্ধেয় শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান বিশ্বাস স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সম্মানিত PRO স্যারবৃন্দ এবং আমার সকল সহকর্মীদের ধন্যবাদ জানাই, যাদের সার্বিক সহযোগিতা, উৎসাহ ও আন্তরিকতা ছাড়া আমার পক্ষে এই পথ অতিক্রম করা সম্ভব হতো না।”

​ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে সিমা বেগম জানান, আগামী দিনগুলোতেও তিনি সততা, নিষ্ঠা ও পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চান। প্রতিষ্ঠান ও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তিনি সবসময় সচেষ্ট থাকবেন। নতুন কর্মজীবনে দক্ষতার সাথে যেন সব দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তিনি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।

প্রসঙ্গত সিমা বেগম ইউরো বাংলা টাইমসের একজন প্রতিনিধি। ইউরো বাংলা টাইমস পরিবার তার এই সাফল্যে গর্ভিত এবং এই ধারাবিকতা বজায় রাখবেন বলে আশাবাদী।

হাফিজা লাকী/ইবিটাইমস/এম আর 

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ

আপডেটের সময় ০৩:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬