ভিয়েনা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৯২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে এ বছর ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামীকাল রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত লালমোহন উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে এ উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ হাওলাদার।

সভায় জানানো হয় আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত লালমোহন উপজেলার ৯টি ইউনিয়নে ২১৬টি কেন্দ্রে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর লালমোহন উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪৬৭১ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩৭২৪৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে ইতোমধ্যে উপজেলার সবকটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু

আপডেটের সময় ০১:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬