ভিয়েনা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে| এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. আল-আমিন লালমোহন থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন|
এজাহারে উল্লেখ করা হয়, আল-আমিন বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রায়রাবাদ গ্রামে নিজ বাড়ির দরজায় মুদি ব্যবসা করে আসছেন| কিছুদিন আগে পাশ^বর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতানী এলাকার মোঃ সাকিল, মোঃ জামাল, মোঃ আলাউদ্দিন চৌধুরী, মোঃ ফারুকসহ কয়েকজন আল-আমিনের দোকানে নিয়মিত যাতায়াত করতে থাকে| এক পর্যায়ে ব্যবসায়ী আল আমিনের কাছে অভিযুক্তরা প্রথমে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন| তিনি টাকা দিতে অ¯^ীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে|
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৬ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা মোবাইল ফোনে ডেকে তাকে ফারাজগঞ্জ ইউনিয়নের সাতানি বাজার এলাকায় নিয়ে যান| সেখানে চাঁদার দাবিতে চাপ প্রয়োগ করা হয়| পরে তাকে আরেকটি স্থানে নিয়ে গিয়ে মারধর, লাথি ও কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে|
এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন| ভুক্তভোগীর দাবি, স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি উদ্ধার পান| পরে চিকিৎসা গ্রহণ করেন এবং আইনি প্রতিকার চেয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করেন|
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানায়, লিখিত এজাহার পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে| এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে| বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা

আপডেটের সময় ০৩:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬