বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বৃহস্পতিবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এ গ্রুপের তৃতীয় ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলো চেক প্রজাতন্ত্র।
খেলার ৮০ মিনিটে দক্ষিণ আফ্রিকার থাপেলো মাসেকোর একটি শট ডি-বক্সের ভেতর হাত দিয়ে ব্লক করে বসেন চেক প্রজাতন্ত্রের বদলি ডিফেন্ডার পাভেল শুলৎস। রেফারি কোনো দ্বিধা ছাড়াই দক্ষিণ আফ্রিকার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। ৮২ মিনিটে স্পট কিক থেকে দক্ষিণ আফ্রিকাকে উল্লাসে ভাসান তেবোহো মোকোয়েনা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের শুরুতে ৬ মিনিটে গোল করে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্র শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং তার ফলও পেয়েছে দ্রুত। ডান প্রান্ত থেকে নেওয়া একটি লম্বা থ্রো থেকে আক্রমণের সূচনা হয়। বল নিয়ন্ত্রণে নেওয়ার পর আদাম হ্লোজেক ডি-বক্সে পাস বাড়ান। সোইকার সঙ্গে দারুণ এক ওয়ান-টু পাস আদান-প্রদানের পর নিচু শটে জাল খুঁজে নেন সাদিলেক। চলতি বিশ্বকাপে এটি এখন পর্যন্ত দ্রুততম গোল।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় দলটি এবং শেষ পর্যন্ত সেই লড়াইয়ের পুরস্কার পায় ৮৩তম মিনিটে। বক্সের ভেতরে ফাউলের কারণে পাওয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তেবোহো মোকোয়েনা। তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরে এবং শেষ পর্যন্ত ১-১ স্কোরলাইনেই শেষ হয় লড়াই।
এই ড্রয়ের ফলে গ্রুপের লড়াই আরও জমে উঠেছে। এখন মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচে যদি কোনো দল জয় পায়, তাহলে তারাই হবে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ বা নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা প্রথম দল। অন্যদিকে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকে থাকলেও শেষ ম্যাচের ফলের ওপর অনেক কিছু নির্ভর করবে।
ইবিটাইমস/এনএল




















