ভিয়েনা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৮৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনের সন্তান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩নং ডিস্ট্রিকের রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। লালমোহন নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার পর সমিতির কার্যালয়ে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমেহান পৌরসভা ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খোকন, সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, বিএনপির নেতা ও লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল পাটোয়ারী, এলাকার মুরব্বি কালাম সর্দার, সাংবাদিক অপু হাসানসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Liesing) থেকে বিপুল পরিমান ভোট পেয়ে পরপর দুইবার ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন। সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি জয়লাভ করলেও ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশী এই তরুণ মাহমুদুর রহমান নয়ন অন্যতম।

বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডে। তার বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের অধিক সময় ধরে অস্ট্রিয়া প্রবাসী। তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস‘র এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি। তিনি বাংলাদেশের অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা

আপডেটের সময় ০৬:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬