ভিয়েনা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ময়মনসিংহ জেলায় আজ ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার দুপুরে নগরীর মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকায় সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল হাসান, আরিফুল ইসলাম, জাকির হোসেন, নাহিদ হাসান খান, প্রমুখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে অবৈভাবে শতাধিক দোকান করে দখলে রেখেছিল একটি চক্র। এছাড়া মাসকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা করে জায়গা দখল করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের দীর্ঘ সতর্কতা শেষে উচ্ছদ অভিযান চালায় সিটি করপোরেশন। এ সময় খনন যন্ত্র দিয়ে কনক্রিটের স্থাপনা ভেঙে দেওয়া হয়।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, বাস স্ট্যান্ডের ভেতরে অবৈধভাবে স্থাপনা তৈরি করে জায়গা দখল করে রাখা হয়েছিল। যেগুলোর কোন কাগজপত্র নেই সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেটের সময় ০৪:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬