নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে জহির উদ্দিন বাবর নামে এক অসহায় ব্যক্তির জমি জবরদখলের উদ্দেশে জোরপূর্বক ঘর উত্তোলন চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকালে পৌর শহরের ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জহির উদ্দিন বাবর বলেন, দীর্ঘ ২৫/৩০ বছর যাবত জমি ভোগদখলে রয়েছি। হঠাৎই স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে সেই জমি জবরদখলের চেষ্টা চালায় স্থানীয় বাবুল, সাহাবুদ্দিন, মাসুদ ও তার স্ত্রী বিলকিস, মোহাম্মদ আলী চৌকিদার ও জাহাঙ্গীর।
আজ বিলকিস বেগমরা তাদের লোকজন নিয়ে আমার জমিতে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করে। এসময় বাঁধা দিতে গেলে আমার মা ও বোনকে মারধর করে তারা।
পরে লালমোহন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে তাদের কাজ বন্ধ করে দেয়। তবে এখনও আমাকে এবং আমার পরিবারকে হুমকি দিচ্ছে সাহাবুদ্দিন গংরা এবং রাতের আঁধারে আমার জমি জবরদখলের পায়তারা করছে।
জমি জবরদখলের চেষ্টা ও বাবরের মা-বোনকে মারধরের বিষয়ে জানতে চাইলে বিলকিস বেগম বলেন, বিগত পাঁচ বছর আগে জমি ক্রয় করেছিলাম। সেই জমিতেই আমরা ঘর উত্তোলন করতে চেয়েছি। আমরা কাউকে মারধর করিনি।
লালমোহন থানার এএসআই মো. রাকিুবুল ইসলাম (রাকিব) বলেন, অভিযোগ পেয়ে উভয়পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা সাহাবুদ্দিন-মাসুদ গংদের জবরদখলের হাত থেকে রক্ষা পেতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী জহির উদ্দিন বাবর।
ঢাকা/ইবিটাইমস/এসএস
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা
-
EuroBanglaTimes
- আপডেটের সময় ০৮:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- ১৪ সময় দেখুন
Tag :
জমি জবরদখল চেষ্টা
জনপ্রিয়
Translate »




















