ভিয়েনা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২৪ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহাদী হাসান দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। ভিডিওতে তাকে মারধরের শিকার হওয়ার অভিযোগ তুলতেও দেখা যায়।

এর আগে বুধবার ফেসবুক লাইভে মাহাদী অভিযোগ করেন, ছাত্রদলের কিছু কর্মী তাকে ধাওয়া করছেন। তিনি প্রাণ রক্ষার্থে হবিগঞ্জ সদর থানায় আশ্রয় নিয়েছিলেন বলেও লাইভে জানান। এ সময় তিনি বলেন, নিজের ব্যক্তিগত মতামত প্রকাশের কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

মাহাদীর ভাষ্য অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে তাকে ধাওয়া দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, নিরাপত্তা নিয়ে আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন।

তবে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, হামলার অভিযোগ সংবলিত ভিডিওতে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। মাহাদী হাসান একটি মৌখিক অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে শায়েস্তাগঞ্জ থানায় এক যুবককে ছাড়িয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাহাদী হাসানের একটি বক্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হলেও আদালত থেকে জামিনে মুক্তি পান। সর্বশেষ হামলার অভিযোগের ঘটনায় তিনি আবারও আলোচনায় এসেছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা

আপডেটের সময় ০৩:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬