ভিয়েনা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব, তেল সরবরাহে নতুন সংকট রাজধানীতে তিনজনের মরদেহ উদ্ধার ঝিনাইদহের জাতীয় বীর, কবি-সাহিত্যিক ও মনীষীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই

মোহামেডান আমার আবেগের জায়গা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক ইতিহাসের সাক্ষী এই ক্লাবটি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষে মোহামেডান এবার নিয়েছে একটি ব্যতিক্রমী পদক্ষেপ। বিশ্বকাপ চলাকালীন তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টদের নিয়ে নিয়মিত ‘বিশ্বকাপ আড্ডা’র আয়োজন করবে ক্লাবটি।

আজ ক্লাব প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল। মোহামেডানের হাত ধরেই যার ক্যারিয়ারের পথচলা শুরু হয়। তাই ক্লাবের এমন আমন্ত্রণে সাড়া না দিয়ে পারেননি তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজের আবেগ আপ্লত কণ্ঠে প্রতিমন্ত্রী বলেন, ‘মোহামেডান আমার আবেগের জায়গা। মোহামেডান থেকে আমার ক্যারিয়ারের হাতেখড়ি। মোহামেডান থেকে পরবর্তীতে ফরাশগঞ্জে যাই, এরপরই জাতীয় দলে ডাক পাই। মোহামেডানের শুরুর দিকের সময়গুলো আমার ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছে।’

বিশ্বকাপে অংশ না নিলেও, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনার দিক দিয়ে সারা বিশ্বের মধ্যে অন্যতম আলোচিত দেশের তালিকায় থাকে বাংলাদেশ। এ ব্যাপারে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বকাপ পর্যায়ে খেলি না, কিন্তু আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা এবং আমাদের সমর্থকরা বিশ্বের সেরা।’

বাংলাদেশে বিশ্বকাপের এই তুমুল উন্মাদনার উদাহরণ দিতে গিয়ে নিজের পরিবারের একটি মজার ঘটনাও উল্লেখ করেন তিনি। আমিনুল হক বলেন, ‘কর্মব্যস্ত দিন শেষে গতকাল যখন বাসায় ফিরছিলাম, তখন আমার স্ত্রী বলছিল- এবার কিন্তু ব্রাজিলের খাওয়া নেই’।

আমার মেয়েকেও বলছিল- এবার ব্রাজিলের কিছু হবে না। মানে তারা আর্জেন্টিনার সাপোর্টার।”

মোহামেডানের ফেসবুক পেজে ‘বিশ্বকাপ আড্ডা’র এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি বরকতউল্লাহ ভুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া, একাধিক পরিচালক, স্থায়ী সদস্য এবং ক্লাবের সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব ইকবাল উদ্দিনকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, তিনি যখন গণপূর্ত সচিব ছিলেন, তখনই মোহামেডান ক্লাব মতিঝিলের বর্তমান জায়গাটি বরাদ্দ পেয়েছিল।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোহামেডান আমার আবেগের জায়গা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৪:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬