ভিয়েনা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

চুয়াডাঙ্গায় ওএমএসের চাল ও আটা জব্দ, ডিলারকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি ওএমএস এর ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন।

এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলার সুজন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তারা ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকা থেকে একটি আলমসাধু (ভ্যানগাড়ি) ভর্তি ৭ বস্তা সরকারি চাল ও ২ বস্তা আটা উদ্ধার করে।

পরে তদন্তে এগুলো ওএমএস কর্মসূচির খাদ্যশস্য বলে নিশ্চিত হওয়া গেলে তা জব্দ করা হয়।

জানা যায়, চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের সামনে ওএমএস ডিলারের গোডাউন থেকে ৭ বস্তা চাল ও ২ বস্তা আটা নিয়ে সাতগাড়িতে বিক্রির উদ্দেশে বের হয় একটি আলমসাধু।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ তৎক্ষণাৎ ছুটে আসেন ঘটনাস্থলে।

সরকারি খাদ্যদ্রব্য অবৈধভাবে বাইরে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার বাসিন্দা শামসুল হক মালিকের ছেলে এবং সরকারি ওএমএস ডিলার সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ বলেন, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা কোনোভাবেই অবৈধভাবে বিক্রি বা পাচার করা যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের এসআই আরিফ হোসেনের নেতৃত্বে একটি টিম।
ঢাকা/এসএস

Tag :

মোহামেডান আমার আবেগের জায়গা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চুয়াডাঙ্গায় ওএমএসের চাল ও আটা জব্দ, ডিলারকে জরিমানা

আপডেটের সময় ০৪:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬