টাঙ্গাইল প্রতিনিধি: ঈদের ছুটি দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। এতে করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের ১৩ কিলোমিটার ধীরগতি । অপরদিকে গত ২৪ ঘন্টায় যমুনা সেতুর উপর দিয়ে ৫৩ হাজার ২শত ৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় করা হয়েছে ৩কোটি ৭৭ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মহাসড়কে গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও যমুনা সেতু পূর্ব পাড় পর্যন্ত যানবাহনের ব্যাপক চাপ রয়েছে ।
এদিকে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে যাত্রীরা।
এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার যানবাহনের চাপ বেশি থাকায় ধীর গতিতে চলছে যানবাহন তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি।
এলাঙ্গার আব্দুল হাই মনে করছেন, প্রশাসনের কঠোর তদারকি ও কার্যকর ব্যবস্থাপনা অব্যাহত থাকলে এবারের ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে।
টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান যানজট নিরসনে মহাসড়কে বিভিন্ন স্থানে এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে । যাতে করে ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় স্বস্তিদায়ক হয়। এছাড়াও যমুনা সেতুর উপর রাখা হয়েছে পুলিশের বিশেষ নজরদারি।
তিনি আরো জানান, চুরি ছিনতাই ও ডাকাতি রোধে মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহলদারি বাগানো হয়েছে ।
কোরবানি পশু পন্যবাহী ট্রাক ও ফিটনেস বীহিন গাড়ি চলাচল এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মহাসড়কে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট টহলদারি করছে।
যমুনা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিনের ভাষ্য, যমুনা সেতুর উপর দিয়ে যানবাহন পারাপারের জন্য ১৮ টি বুথ স্থাপন করা হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় যানবাহন পারাপার হয়েছে ৫৩ হাজার ২৪৬টি এবং টোল আদায় করা হয়েছে ৩কোটি ৭৭ লাখ টাকা।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস/এম আর




















