ভিয়েনা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু ঝিনাইদহে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত লালমোহনে ইউপি চেয়ারম্যান অনুপস্থিত, সেবা বিঘ্নিত হওয়ায় এলাকাবাসীর মানববন্ধন এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি আমির হামজাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বগুড়া জেলার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের এক হেলপার নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার বনানী বাজার এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বিটুল (৩৭) বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুপাড়া এলাকার বাসিন্দা মো. বুলু মিয়ার ছেলে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, সকাল ৬টার দিকে বনানী বাজারের সামনে মহাসড়কে যাত্রীবাহী এ বি ডিলাক্স বাসের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার বিটুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে শেরপুর হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

আপডেটের সময় ১১:২৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬