ভিয়েনা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৬৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে উপজেলার আবিদ ব্রিকস, বুশরা ব্রিকস, এসকেএস ব্রিকস এবং রাবিয়া ব্রিকস নামের চারটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে আবিদ ব্রিকসকে ৩ লাখ টাকা, বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, এসকেএস ব্রিকসকে ৫ লাখ টাকা এবং রাবিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব জানান, অনুমোদনহীনভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশবিরোধী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা

আপডেটের সময় ০৯:২৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬