ভিয়েনা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩৯৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ বাহরাইনে চলমান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৫ মার্চ ) রাজধানী মানামা থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বর্তমান পরিস্থিতিতে আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার দৃশ্য, বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা, সামরিক অভিযান, সামরিক ঘাঁটি, সামরিক যানবাহন চলাচলের বা এ ধরনের স্থাপনার কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে সবাইকে বিরত থাকতে
হবে।

এছাড়া এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা লাইভ সম্প্রচার না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, বাহরাইনের আইন অনুযায়ী এ ধরনের ভিডিও বা ছবি ধারণ ও প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এ ধরনের কর্মকাণ্ড আইনগত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সবাইকে দেশটির আইন মেনে চলার এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

আপডেটের সময় ০৬:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬