ভিয়েনা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মীরনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ডিবির একটি দল মাধবপুর থানার অধীন ৫ নম্বর আন্দিউরা ইউনিয়নের মীরনগর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মীরনগর গ্রামের আঞ্জুম আলীর ছেলে নূর রহমান (৪৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলি গ্রামের মো. ইশ্রাফিলের ছেলে মো. আলী (৪২), এবং মীরনগর গ্রামের মিসির আলীর মো. মাসুম (২৫)।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা গাঁজা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক

আপডেটের সময় ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬