ভিয়েনা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা. টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জবাইয়ের পর গরুর মাংস হিসেবে ভাগ করে বিক্রির প্রস্তুতির সময় স্থানীয়রা চার জনকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পূর্বরাত প্রায় দেড়টা থেকে পৌনে তিনটার মধ্যে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা আমজাদ আলীর ছেলে হাফিজুর রহমানের বাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এরমধ্যে ৮টি ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে ভাগ করে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় হাতে-নাতে চারজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হচ্ছেন- ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে হৃদয় (২৩), একই এলাকার তৈয়বপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী ছেলে সুমন (২০), ধনিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ফরহাদ (৩০), লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিষখোঁচা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকাবাসী তাদের আটক করে মারধর করে। পরে গোপালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে ৮টি ঘোড়া জবাই করার সময় স্থানীয় জনতা চারজনকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪

আপডেটের সময় ১২:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬