ভিয়েনা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে সাবেক মেয়র ও বিএনপি সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাশিয়া ইউক্রেনের বোগোদুখিভ শহরে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় তিন শিশু ও তাদের বাবা নিহত এবং তাদের মা আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় বুধবার জানিয়েছে, রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত পূর্বাঞ্চলীয় শহরে রাশিয়া একটি বাড়িতে হামলা চালায়।

এই হামলায় দুই এক বছর বয়সী দুজন ছেলে শিশু এবং দুই বছর বয়সী একটি মেয়ে শিশু নিহত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়ার এই হামলায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি, যাকে প্রসিকিউটররা শিশুদের বাবা হিসেবে চিহ্নিত করেছেন তিনিও নিহত হয়েছেন।

এক বিবৃতিতে প্রসিকিউটররা টেলিগ্রামে এক পোস্টে বলেন, রাশিয়ার হামলার ফলে ওই বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সেখানে বসবাসরত ওই পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়।

প্রসিকিউটররা আরও জানিয়েছেন, রাশিয়ার এই হামলায় বিস্ফোরণে আট মাসের গর্ভবতী এক নারী আহত হয়েছে।

এই নারীকে প্রসিকিউটররা নিহত শিশুদের মা হিসেবে শনাক্ত করেছেন।

বোগোদুখিভ খারকিভ অঞ্চলে অবস্থিত। এখানে রাশিয়ান বাহিনী সম্প্রতি পরিবহন ও জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বাড়িয়েছে।

ইউক্রেনীয় ও রাশিয়ান কর্মকর্তারা মস্কোর চার বছরের আগ্রাসনের অবসান ঘটানোর লক্ষ্যে আবুধাবিতে মার্কিন-মধ্যস্থতায় বৈঠক করেছেন।

গত সপ্তাহে উভয় পক্ষ বন্দী বিনিময় করেছে।

তবে প্রায় চার বছরের যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তি এখনও শেষ হয়নি বলে মনে হচ্ছে।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন (এইচআরএমএমইউ) অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া আগ্রাসন শুরু করার পর থেকে, প্রায় ১৫ হাজার ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে।

এইচআরএমএমইউ জানিয়েছে যে, ২০২৫ সালটি ছিল সবচেয়ে মারাত্মক বছর। ওই বছর ২ হাজার ৫০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪

আপডেটের সময় ১২:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬