ভিয়েনা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ “নারী সমাজকে পতিতা’ বলার মধ্য দিয়ে ধর্ম ও রাষ্ট্রদ্রোহ করার অপরাধে শিবির-জামায়াত নিষিদ্ধ এবং শফিকসহ সকলের প্রার্থীতা বাতিলের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

জাতীয় প্রেসক্লাবের সামনে ৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ টায় নতুনধারার চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে  এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, কেন্দ্রীয় সদস্য মো. হাশেম মোল্লা, আফতাব মন্ডল, জাতীয় শ্রমিকধারার আহবায়ক মো. বাবুল, মনোয়ারা বেগম প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, একাত্তরের বাংলাদেশ বিরোধীরা এখন ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে, অথচ তারা রাজনীতির নামে অপরাজনীতি করছে ছাত্র শিবিরের মত একটি যুদ্ধাপরাধী সমর্থক গোষ্ঠি তৈরি করে। যাদের রক্তের ভেতর মা-মানবতা-শিক্ষা-সমাজ-ধর্ম বিরোধীতা বিরাজ করে বলে আজ জামায়াতের আমির ‘নারী সমাজকে পতিতা’ বলার মত বক্তব্য দিচ্ছে। অথচ ইসলাম বলছে- নারীর অধিকার নিশ্চিত করার কথা। তারা ডাক্তার না হলে মহিলা চিকিৎসকের অভাবে একের পর এক নারী মৃত্যু বরণ করবে আর তারা সিরিয়াল দিয়ে বিয়ে করবে বলেই আজ জাতীয়ভাবে বঞ্চিত করার চেষ্টা চলছে নারী সমাজকে।

বক্তরা এসময় অনতিবিলম্বে বাংলাদেশে শিবির-জামায়াতের মত দেশবিরোধীচক্রকে নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বলেন, নারী সমাজকে পতিতা বলার মধ্য দিয়ে এরা ধর্ম ও রাষ্ট্রদ্রোহ করছে। এই অপরাধে শিবির-জামায়াত নিষিদ্ধ এবং শফিকসহ সকলের প্রার্থীতা বাতিল করা নির্বাচন কমিশনের উপর রাষ্ট্রিয় ফরজ কাজ। যদি এই কাজ না করে শিবিরি-জামায়াতকে নির্বাচনের বৈতরণী পার হতে দেয়, তাহলে হেরে যাবে বাংলাদেশ-স্বাধীনতা-স্বাধীকার আর লাল সবুজের পতাকা।

হাফিজা লাকী/ইবিটাইমস/এম আর 

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল

আপডেটের সময় ০৭:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬