ভিয়েনা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

“আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে ভোলা-বরিশাল সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এই দাবি জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সভায় বক্তব্য দিতে গিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোলাবাসীর পক্ষ থেকে আপনার কাছে একটি দাবি জানাতে চাই, আপনি আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন, ইনশাল্লাহ। ভোলাকে শিল্পায়নের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, ভোলার গ্যাস কীভাবে নেওয়া হবে—এই আলোচনা সবাই করে, কিন্তু ভোলাকে কী দেওয়া হবে, সেটা কেউ বলে না। আমরা গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। আপনার কাছে অনুরোধ—ভোলায় একটি মেডিকেল কলেজ করে দিন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ করে দিন। ইনশাল্লাহ, সারা জীবন জাতীয়তাবাদের পক্ষে থেকে গণতন্ত্রের পতাকা উঁচু করে রাখবো।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ভোলা-বরিশাল সেতুসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোট প্রার্থীদের পক্ষে জনসমর্থন ও ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ভোলা-১ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ বিএনপি মনোনীত আরও ১৯ জন সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ভোট চান।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

“আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ

আপডেটের সময় ০৭:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬