ভিয়েনা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে সাংবাদিকদের দু’পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) নির্বাচনকালীন দুই দিনের কর্মশালা পণ্ড হয়ে গেছে। সোমবার(২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে পিআইবির উদ্যোগে দুইদিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের কথা ছিল।

জানা গেছে, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট(পিআইবি) দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের নির্বাচনকালীন দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ৫০ জন সাংবাদিক নিয়ে সোমবার দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের বিষয়টি চূড়ান্ত করা হয়। তবে বিরোধ দেখা দেয় কর্মশালায় অংশগ্রহনের পাল্টাপাল্টি তালিকা নিয়ে। টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে ৫০ জনের তালিকা পাঠানো হয় পিআবিতে।

অপরদিকে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন যৌথভাবে ৫০ জনের তালিকা পাঠায়। দুপক্ষের তালিকা একত্র করে ৫০ জনের নাম নিশ্চিত করণে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এমতাবস্থায় উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে তালিকা পাঠানোর জন্য বলা হয়। কিন্তু তালিকার বিষয়ে ছাড় না দিতে উভয়পক্ষ অনড় অবস্থানে থাকে। বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে কর্মশালা বাতিলের সিদ্ধান্ত নেয় পিআইবি কর্তৃপক্ষ।

প্রসঙ্গতঃ সরকারি ও বেসরকারিভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালাসহ সর্বক্ষেত্রে দীর্ঘদিন টাঙ্গাইল প্রেসক্লাবের একক আধিপত্য ছিল। বিশেষ করে আওয়ামী লীগের গত ১৭ বছর তাদের এ আধিপত্য ছিল অপ্রতিরোধ্য। জেলা আওয়ামী লীগের আশির্বাদপুষ্ঠদের দখলে ছিল প্রেসক্লাবের প্রধান প্রধান চেয়ার। ফলে ওইসব ভুঁইফোর সাংবাদিকরা টাঙ্গাইলে একক আধিপত্য গড়ে তুলে। প্রগতিশীল ও স্বাধীন মতপ্রকাশের পথ রুদ্ধ হয়ে যায়। কিন্তু ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর চিত্র পাল্টে যায়। ওইসব সাংবাদিক নেতাদের একক আধিপত্য ও স্বৈরতান্ত্রিকতায় প্রগতিশীল ও স্বাধীন মতপ্রকাশের অনুসারী সাংবাদিকরা আঘাত হানে। ফলে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে।

অতি সম্প্রতি বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে টাঙ্গাইল সার্কিট হাউসের সভাকক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় যোগদানের লক্ষে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন যৌথভাবে সাংবাদিকদের তালিকা জমা দেয়। যথারীতি সভাকক্ষে নির্ধারিত সময়ে কর্মশালাও শুরু হয়। তবে ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রেসক্লাবের তালিকাভুক্ত সাংবাদিকরা যোগ দেয়নি। কিন্তু তাদের কারণে সেদিনের কর্মশালা থেমে থাকেনি। উপস্থিত টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের নিয়ে কর্মশালা সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ প্রেসকাউন্সিল।

কর্মশালার সমাপনী বক্তব্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান একেএম আব্দুল হাকিম বলেন, প্রেস কাউন্সিরের কাছে কোনো প্রেসক্লাব গুরুত্বপূর্ণ নয়- তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সাংবাদিক। শুধুমাত্র সাংবাদিকদের নিয়েই প্রেস কাউন্সিল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। প্রেসক্লাব বা কোনো সংগঠনে সদস্য হওয়া সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক নয় বলেও অভিমত দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড

আপডেটের সময় ০১:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬