ভিয়েনা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থির বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ সময় দেখুন

ঢাকা-১১ আসনে বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ইবিটাইমস ডেস্ক : ঢাকা-১১ আসনে বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়েছে।

রিটে ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
এর আগে যাচাই-বাছাই শেষে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপির প্রার্থী ও দলটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

তুচ্ছতাচ্ছিল্য পেরিয়ে সফলতার গল্প ২৩ জাতের আঙুরে স্বপ্ন বুনছে কলেজছাত্র পারভেজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থির বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

আপডেটের সময় ০৭:১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬