ভিয়েনা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:০০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় খাগড়াছড়ি গেইট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের চেঙ্গী স্কোয়ার ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রিনাথ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা, লিসি ত্রিপুরা এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায়ের শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত হবে।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থাকলেও তারা শুধু নিজেদের দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষা করেছে, খেটে খাওয়া পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

গণমিছিলে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা নেচে-গেয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন, এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল

আপডেটের সময় ০৭:১০:০০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬