ভিয়েনা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ ভোলা-৩ অসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনী ইশতেহার ঘোষণা দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী ছিলেন।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ওয়ারলেছ মোড় তরপুরচন্ডি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ আজ সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত যুবক শাহজালাল জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের পুত্র। আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের পুত্র। অপর আহত যাত্রীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে অটোরিকশা করে শাহজালালসহ যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে গিয়ে যাত্রীরা গুরুতর আহত হন।

চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় আহত তিন যাত্রীকে হাসপাতালে নেয়া হয়। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যান। আহত মমিন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রানা সাহা বলেন, নিহত শাহজালালের ইন্টারনাল ইন্জুরির কারণে ঢাকায় রেফার করা হয়। পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।

চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুুবকের মরদেহ সদর হাসপাতালে এনে রাখা হয়েছে। তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশার লাইন্সেসহ পুলিশ জব্দ করেছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে নিহত ব্যাক্তির মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

আপডেটের সময় ১১:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬