ভিয়েনা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খালেদা জিয়ার মৃত্যুতে সব ম্যাচ স্থগিত করেছে বিসিবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ২৮১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বোর্ডের আওতাধীন সকল ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আজকের সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ম্যাচ বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ম্যাচের সূচি পরবর্তীতে জানানো হবে।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকাবহ পরিবেশের কারণে আজকের নির্ধারিত বিপিএল টি-টোয়েন্টির ম্যাচগুলো বাতিল করা হয়েছে এবং ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে।’

একই সাথে, ঢাকা মেট্রোপলিসের ক্রিকেট কমিটি (সিসিডিএম) ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের (২০২৫-২৬ মৌসুম) নয়টি ম্যাচ স্থগিত করেছে।

সিসিডিএম এক বিবৃতিতে বলেছে, ‘স্থগিত হওয়া ম্যাচগুলি নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে এবং সংশোধিত সূচী যথাসময়ে জানানো হবে। শোকের এই সময়ে, আমরা আমাদের গভীর সমবেদনা জানাই।’
ঢাকা/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার মৃত্যুতে সব ম্যাচ স্থগিত করেছে বিসিবি

আপডেটের সময় ০২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫