ভিয়েনা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

এলেঙ্গায় জিরায় ভেজাল করার দায়ে ২ লাখ টাকা জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৭৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে জিরায় ভেজাল করার বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক বারেক মিয়া।

জেলা ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, মালেক এন্টারপ্রাইজ আমদানিকৃত ভারতীয়,মিশরীয় জিরা ও দেশের বিভিন্ন জেলার জিরার মাঝে নিম্ন মানের জিরা মিক্স করে নতুন ডায়মন্ড জিরা নামে মোড়কে প্যাকেট বানিয়ে বাজারজাত করছিল।

অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এ সময় তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহার করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

এসময় জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এলেঙ্গায় জিরায় ভেজাল করার দায়ে ২ লাখ টাকা জরিমানা

আপডেটের সময় ০৪:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫