ভিয়েনা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা অ্যান্টিকুয়েনোর উপকণ্ঠে একটি স্কুল বাস খাদে পড়ে প্রাণহানির শিকার হয়েছে অন্তত ১৭ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন। খবর, রয়টার্সের।
রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে স্থানীয় গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদন বলেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীর সমুদ্র ভ্রমণে গিয়েছিল।
তিনি আরও জানান, বাসটি রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

প্রশাসন জানায়, অ্যান্টিকুয়েনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিল দুর্ঘটনার শিকার বাসটিতে। টলুর সমুদ্রতীরে গ্র্যাজুয়েশন উদযাপন করতে গিয়েছিল তারা। সেখান থেকে মেডেলিনের দিকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল। তাদের নিয়ে প্রায় ৮০ মিটার গভীর একটি খাদে পড়ে যায় সেটি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ ছিল না। শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এর আয়োজন করেছিল।

উল্লেখ্য, তদন্ত শুরু হলেও এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। দেশটির সড়ক কর্তৃপক্ষের তথ্যানুযায়ী গত বছর কলম্বিয়ায় গড়ে প্রতিদিন ২২ জন সড়ক দুর্ঘটনায় মারা যান।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭

আপডেটের সময় ০৮:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫