ভিয়েনা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা

শুক্রবার স্বর্ণের দাম আবার কিছুটা হ্রাস পেয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২২৬ সময় দেখুন

আন্তর্জাতিক বাজারে সোনার দাম শুক্রবার সামান্য কমেছে। যদিও আগের দিনের তুলনায় মূল্য হ্রাস পেয়েছে, পুরো সপ্তাহজুড়ে ধাতুটির দামে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (১৪ নভেম্বর) দুর্বল ডলার এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদহার কমানোর জল্পনা বিশ্ববাজারে প্রভাব ফেলছে। ফেডের কড়াকড়ি মন্তব্য থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা ডিসেম্বরেই সুদহার কমতে পারে বলে আশা দেখছেন।

লন্ডন সময় সকাল ৬টা ৩৮ মিনিটে স্পট সোনার দাম দাঁড়ায় প্রতি আউন্স ৪,১৮৩.৩১ ডলারে। এতে সাময়িক কমতি দেখা দিলেও সাপ্তাহিক হিসাবে দাম বেড়েছে ৪.৬ শতাংশ। ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচার সোনাও ০.২ শতাংশ কমে লেনদেন হচ্ছে প্রতি আউন্স ৪,১৮৫.৯০ ডলারে।

এদিকে ডলার সূচক টানা দ্বিতীয় সপ্তাহ ধরে পতনের মুখে, যা অন্যান্য মুদ্রায় সোনা কেনাকে আরো সহজ করেছে। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান জানান, ডলারের দুর্বলতা এবং জল্পনামূলক বিনিয়োগই এই সপ্তাহে সোনাবাজারকে শক্তিশালী করেছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ফেড শিগগিরই সুদহার কমানোর পথে যেতে পারে।

দেশের বাজারেও সোনার দাম নতুনভাবে সমন্বয় করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়। এর আগে বৃহস্পতিবার বাজুস প্রতি ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়ায়।

বাজুস জানিয়েছে, তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাজারে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শুক্রবার স্বর্ণের দাম আবার কিছুটা হ্রাস পেয়েছে

আপডেটের সময় ০৫:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫