ভিয়েনা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

রাহেলা জাকির টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নির্বাচিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৮৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন নারীনেত্রী রাহেলা জাকির। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তৌফিকা রশিদ, পরিচালক কে এম তৌহিদুল ইসলাম, মতিয়ার রহমান, মো. আশরাফ হোসেন আনসারী (বিপ্লব), সৈয়দ মনিরুজ্জামান, এসএম ফাহাদুল ইসলাম ও মোসা. নিলুফা ইয়াসমিন খানম।

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড নির্বাচন পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী ও বাসাইল উপজেলা সমবায় অফিসার মীর মইনুল হোসেন। তারা বিনা প্রতিদ্ব›িদ্বতায় এ কমিটির সদস্যদের নির্বাচিত ঘোষণা করেন।

সোমবার টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোডের টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা বক্তব্যে রাহেলা জাকির বলেন, সমবায়ীদের সম্পদ রক্ষা করা হবে এবং তা আরো বৃদ্ধি করার চেষ্টা করা হবে। এই পরিষদ সততার সাথে কাজ করবে। এই পবিত্র আমানত রক্ষা করা হবে। সমবায়ই পারে রাষ্ট্রের অর্থনীতিতে অংশগ্রহণ করতে। রাষ্ট্রের যে অর্থের চাকা ঘুরে সেটা সমবায় সমিতির জন্য ঘুরে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৯ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ৮ও ৯ অক্টোবর নির্বাচনী মনোনয়নপত্র বিতরণ করা হয়। ১০ অক্টোবর জমা নেয়া হয়। ১৬ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়। ১৯ ও ২০ অক্টোবর প্রাথমিক কোন খসড়া তালিকায় অন্তর্ভুক্ত কোন প্রার্থীর মনোনয়নপত্রের বিষয়ে কোন আপত্তি কিংবা বাতিলকৃত মনোনয়ন পত্রের উপর আপিল দাখিল। ২১ থেকে ২৩ অক্টোবর আপিলের শুনানি দাখিল ও রায় ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ও ২৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ঘোষণা করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাহেলা জাকির টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নির্বাচিত

আপডেটের সময় ০১:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫