ভিয়েনা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৩৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মনে হয় আমরা দেশের জন্য কিছুই করিনি। ২৪ এর যে আন্দোলন, তারাই সব করেছে। ২৪কে আমরা ভুলতে পারবো না কিন্তু একাত্তরের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তা আমরা কোনদিন ভুলতে পারবো না।’

সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সুপরিকল্পিতভাবে একটা চক্র যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানবাহিনী জোকসা জোষে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল আজ তারা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। গ্রাস করার চেষ্টা করছে মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এসব কাজ করছে।’

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে বানচাল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য সর্বনাশ হয়ে যাবে।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৮:১৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫