ভিয়েনা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১১১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মেক্সিকোর সিনালোয়া রাজ্যে সোমবার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৩ সন্দেহভাজন মাদক চক্রের সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের গুয়াসাভেতে সংঘর্ষের পর আরও চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং গ্যাং কর্তৃক অপহৃত নয়জনকে মুক্তি দেওয়া হয়েছে।’

তিনি বলেন, একটি সেতুর নিচে লুকিয়ে থাকা বন্দুকধারীরা টহলরত নিরাপত্তা কর্মীদের ওপর আক্রমণ চালায়, যার ফলে অফিসাররা পাল্টা জবাব দিতে বাধ্য হন।

গার্সিয়া হারফুচ বলেন, গুলাগুলির পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা সাতটি যানবাহন, উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র এবং সরঞ্জাম জব্দ করেছেন।

স্থানীয় একটি শক্তিশালী কার্টেলের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সিনালোয়া এক বছরেরও বেশি সময় ধরে অস্থির রয়েছে। এই সহিংসতায় কমপক্ষে এক হাজার ৭শ’ জন নিহত হয়েছে, যার মধ্যে ৫৭ জন নাবালক এবং প্রায় ২ হাজার নিখোঁজ রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩

আপডেটের সময় ১২:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫