ভিয়েনা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি

ইতালিতে উচ্ছেদের সময় বিস্ফোরণে তিন পুলিশ নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩৩৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইতালিতে রাতভর একটি বাড়িতে উচ্ছেদের চেষ্টার সময় বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা একথা জানান।

সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, এই ঘটনায় এক ভাই ও তার বোনকে গ্রেফতার করা হয়েছে। এদের দুজনের বয়সই ষাট বছরের বেশি।
পরিবারটির তৃতীয় সদস্য পালিয়ে গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

তদন্তকারীদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এএনএসএ জানায়, ভেরোনার কাছে ক্যাস্টেল ডি’আজ্জানোতে বাড়িটি গ্যাসে ভরা ছিল এবং ওই এলাকায় রাতভর অভিযান চালানো হয়। বাড়িটির সদর দরজা খোলার সময় এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ ওই বাড়িটি থেকে তিন ভাই-বোনকে উচ্ছেদ করার চেষ্টা করছিল। এর আগে তারা নিজেদের উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ঘটনাবলী পর্যবেক্ষণ করছেন।
লাশগুলো বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।
অগ্নিনির্বাপক কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছেন, এই বিস্ফোরণে ১২ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা ও এক বেসামরিক নারী আহত হয়েছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে উচ্ছেদের সময় বিস্ফোরণে তিন পুলিশ নিহত

আপডেটের সময় ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫