ভিয়েনা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২১৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ, বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস বিক্রির অভিযোগে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রিমহাটি এলাকায় মেসার্স তাহের অ্যান্ড কোং ফিলিং স্টেশনে এবং বৃহস্পতিবার সকালে শহরের সাত্তার শপিং মলে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে খালি সিলিন্ডারে এলপিজি ভরার সময় প্রতিষ্ঠানটিকে হাতে-নাতে ধরা হয়। এ সময় বিভিন্ন কোম্পানির সিল অবৈধভাবে ব্যবহারেরও প্রমাণ মেলে।

অবৈধভাবে গ্যাস সরবরাহ ও সিল ব্যবহার করায় ফিলিং স্টেশনটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে,” বলেন আসাদুজ্জামান রুমেল।

অন্যদিকে, শহরের সাত্তার শপিং মলে নকল কসমেটিকস বিক্রি ও পণ্যে মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

আপডেটের সময় ১১:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫