ভিয়েনা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৩৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আর তুরস্কের পক্ষে ছিলেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি।

পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বাণিজ্য বহুমুখীকরণ, যোগাযোগ বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ প্রচারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে। আলোচনায় যত দ্রুত সম্ভব যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী অধিবেশন আহ্বানের ওপর গুরুত্ব দেয়া হয়।

অপরদিকে, বাংলাদেশ পক্ষ তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানায়। দু’দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা হয় বৈঠকে।

এ সময়, ‘জুলাই বিপ্লব’-এ আহতদের চিকিৎসাসহ স্বাস্থ্য খাতে তুরস্কের ধারাবাহিক সহায়তা এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তুরস্কের ফিল্ড হাসপাতালের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উভয় পক্ষ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করে।

পরে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫