ভিয়েনা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর ! মাজারের কুমিরটি এখন খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে

ইসরাইলের হাতে আটক সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৩০২ সময় দেখুন

আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনীর অবৈধ হামলার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (৩ অক্টোবর) তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়,ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অফ গাজা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে কমিটি জানায়, মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার যাত্রীদের মধ্যে কয়েকজন বন্দী তাদের আটকের মুহূর্ত থেকেই উন্মুক্ত অনশন ধর্মঘটে অংশ নিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার ইসরাইলি নৌবাহিনী গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবকটি জব্দ করে এবং ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনেরও বেশি মানবিক কর্মীকে আটক করে। এই ফ্লোটিলা ইসরাইলের দীর্ঘমেয়াদি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চেয়েছিল।

জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার সতর্ক করেছে, গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে; সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ফ্লোটিলার মানবিক প্রচেষ্টা ও বন্দীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, প্রায় ১৮ বছর ধরে ইসরায়েল প্রায় ২৪ লক্ষ মানুষের বাসস্থান গাজায় কঠোর অবরোধ বজায় রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৬৬,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলের হাতে আটক সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা

আপডেটের সময় ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫