ভিয়েনা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

নির্বাচিত সরকার না থাকলে জনগণের মধ্যে সেতুবন্ধন সম্ভব নয়: আমীর খসরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৭৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা তো অনেক বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছি, নির্বাচনে যদি জনগণ আমাদের রায় দেয়। আমরা শিল্পখাতে যে চাকরি কর্মসংস্থান হারানো গিয়েছে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টির জন্য ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করার সিদ্ধান্ত সিদ্ধান্ত ও প্রোগাম নিয়েছি। এছাড়া কোনো খাতে কত আত্মকর্মসংস্থান হবে তার উপরে বিস্তারিত কাজ করেছি এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেটারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরোও বলেন একটি নির্বাচিত সরকার না থাকলে জনগনের মধ্যে যে সেতু বন্ধন সেটা সম্ভব হয় না। যে কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।সবাই দেশে বিদেশে সবাই বিনিয়োগ স্থগিত রেখেছে। শুধু নির্বাচনের জন্য অপেক্ষায় আছেন। নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে আমাদের অর্থনীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন দানবীর বণদা প্রসাদ সাহার মন্দিরের পূজা মণ্ডপে পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পিআর প্রসঙ্গে আমীর খসরু চৌধুরী বলেন— পিআর পদ্ধতি তো কেউ চাইতেই পারে, এটা তাদের অধিকার আছে। কিন্তু এটা তো বিএনপির দেয়ার বিষয় না, অন্য দলেরও দেয়ার কিছু নাই। কেউ যদি কিছু চায় আমরা যেখানে ঐক্যমত হয়েছি, তার বাইরেও কেউ যদি কিছু চায় তার অধিকার আছে। সেটা করতে হলে জনগনের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যানডেন্ট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন— ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। দেশকে যদি বাঁচাতে হয় এই আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন, আইনশৃঙ্খলার কথা বলছেন বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা আজকে নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে, জবাবদিহি থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে। সরকার এবং জনগণের সেতু বন্ধন নেই আমরা আজকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচিত সরকার না থাকলে জনগণের মধ্যে সেতুবন্ধন সম্ভব নয়: আমীর খসরু

আপডেটের সময় ১২:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫