ভিয়েনা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর ! মাজারের কুমিরটি এখন খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ডের সাজা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০৫ সময় দেখুন

ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত

আন্তর্জাতিক ডেস্কঃ রোববার (২৮ সেপ্টেম্বর) চীনের জিলিন প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেছেন বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন তাং রেনজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ২৬৮ মিলিয়ন ইউয়ান (প্রায় ৩৭.৬ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণ করেছেন।

জিলিনের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস আদালত মৃত্যুদণ্ড সাজা ঘোষণার পর তা আগামী দুই বছরের জন্য স্থগিত করেছেন। আদালত বলেছেন, নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তাংয়ের সাজা কার্যকর দুই বছর স্থগিত থাকবে।

উল্লেখ্য যে,গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি মন্ত্রী তাং-কে দল থেকে বহিষ্কার করে। এর ছয় মাস আগে তিনি দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থার তদন্তের আওতায় আসেন এবং পদ থেকে অপসারিত হন।

দেশটির সাবেক কৃষি মন্ত্রী তাংয়ের বিরুদ্ধে দ্রুতগতিতে তদন্ত শেষ করা হয়। এর আগে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের তদন্ত শুরু হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সালে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন। দেশটির পুলিশের পাশাপাশি প্রসিকিউটর এবং বিচারকদেরকে জনগণের কাছে ‌একেবারে বিশ্বস্ত, পবিত্র ও নির্ভরযোগ্য হওয়ার নির্দেশ দেন তিনি।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন তাং। পরে তিনি কৃষি ও গ্রামীণ কল্যাণবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। চলতি বছরের জানুয়ারিতে শি জিনপিং বলেছিলেন, চীনের কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি দুর্নীতি এবং এটি এখনও বাড়ছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ডের সাজা

আপডেটের সময় ০২:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫