ভিয়েনা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় নানাবাড়ির পুকুরের পানিতে ডুবে মোসা. সোহানা বেগম নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাঢ়ি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু সোহানা বেগম পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজের কন্যা।

জানা গেছে, সাংসারিক ঝামেলার কারণে শিশু সোহানাকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন তার মা সুরমা বেগম। রোববার বিকেলে তিনি ঘরের ভেতর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত নানার বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায় শিশু সোহানা বেগম। অনেকক্ষণ পর বাড়ির আরেক শিশু সোহানাকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। তখন তার স্বজনরা গিয়ে শিশু সোহানা বেগমকে পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু সোহানার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে ওই শিশুর মুখের অংশে আঘাতের চিহ্ন থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৬:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫