ভিয়েনা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

লালমোহনে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহন বিএনপির ৩ দিনের কর্মসূচির সমাপনি দিনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমবেত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির প্রমূখ।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, যখন এই দেশে গণতন্ত্রের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিলো, তখন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের লক্ষ্যে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে গণতন্ত্র ফিরিয়ে আনেন। জিয়ার প্রবর্তিত গণতন্ত্রকে এরশাদ ও আওয়ামী স্বৈরস্বাসক গলা টিপে হত্যা করেছিলো। এরপরও বিএনপি এদেশের মানুষের সমর্থন নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি আবারো রাস্ট্রক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লালমোহনে ৩দিনের কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান, খালে মাছের পোনা অবমুক্ত ও প্রীতি ফুটবল ম্যাচ শেষে বুধবার সর্বশেষ কর্মসূচি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অঙ সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

আপডেটের সময় ০২:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫