ভিয়েনা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ছয় শতাধিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১ সময় দেখুন

আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৬০০ জন নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছেন। ভূকম্পনের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে একাধিক গ্রাম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান এক বিবৃতিতে বলেন, ‘অনিশ্চিত প্রতিবেদনে দেখা যাচ্ছে যে একটি গ্রামের প্রায় ৩০ জন নিহত হয়েছেন, তবে এখনও পর্যন্ত হতাহতের সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তিনটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে।’

ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ছয় শতাধিক

আপডেটের সময় ০৮:৫৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫